Computer Jagat

 

 

 

 

Computer Jagat

Bangla Issue : Printed Version


If bangla font does not appear or it looks improper,
click here for the solution (for Windows platform).
Latest issue of COMPUTER JAGAT OCTOBER-NOVEMBER, 2008 has been published.

প্রকাশিত হল- অক্টোবর-নভেম্বর, ২০০৮ এবারের আকর্ষণ--
১. কম্পিউটারে বাংলা লেখা সত্যি কি কঠিন!
--নিবারণ দাস‚ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগ‚ যাদবপুর বিশ্ববিদ্যালয়
কম্পি
উটারে বাংলা লেখা – শুনেলই বোধ হয় অনেকেই আতঁকে ওঠে. কিন্তু ব্যপারটা খুব সহজ. উইন্ডোজ এক্সপি
তে UNICODE – এ বাংলা লেখা শিখে নিন.

২. ‘লাই ডিটেকশন’‚ অপরাধী সনাক্তকরণ করে কিভাবে?
--নির্মাল্য রায়‚ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগ‚ যাদবপুর বিশ্ববিদ্যালয়
অপরাধীর অনুভূতি ও তাতে সাড়া দেওয়ার প্রকৃতি, সাধারণ মানুষের থেকে আলাদা . এর সাথে প্রযুক্তি পা মিলিয়ে জন্ম দিয়েছে লাই ডিটেকশন-এর যা অপরাধীকে নির্দিষ্টভাবে সনাক্ত করে .

৩. মানুষের মন পড়তে পারেন?
--কৃপাবন্ধু ঘোষ‚ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগ‚ যাদবপুর বিশ্ববিদ্যালয়
উন্নত প্রযুক্তির সাহায্য নিয়ে মানুষ এবার কৃত্রিম উপায়ে মানুষের মনের ভাব বুঝে নেবার পথে নেমেছে. Artificial Mind Reading এর মাধ্যমে মন পড়ার বিজ্ঞান জেনে নিন.

৪. বেসিক শিখি (GW BASIC)
--সম্রাট গোস্বামী‚ শিক্ষক‚ শহীদ রামেশ্বর বিদ্যামন্দির‚ কলকাতা
ভালো করে বেসিক শেখার জন্য চোখ রাখুন

৫. সাতকাহন!
--অলীক মন্ডল‚ টেকনো ইন্ডিয়া
যে কোন যন্ত্রকে পৃথিবীর অন্য প্রান্তের যে কোন যন্ত্রের সাথে যুক্ত হওয়ার জন্য নেটওয়ার্কিং-এ রয়েছে ৭ টি সাধারন স্তর- OSI Layer . তাদের নিয়েই এই সাতকাহন..

৬. রেডিও ফ্রিকোয়েন্সি
--শান্তিপদ চক্রবর্তী‚ রিটায়ার্ড সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার (ইলেক্ট), WBSEB
রেডিও ফ্রিকোয়েন্সিকে পরিচয় নিরূপনের মাধ্যম করে নানা ধরনের সনাক্তকরনের কাজে ব্যবহার হচ্ছে RFID দেখে নিন তার সবিস্তার বর্ননা

আরও অনেক অজানা তথ্যের সাথে অবশ্যই রয়েছে নিয়মিত কলমগুলি...


প্রথম সম্পাদকীয়


          কম্পিউটর নিয়ে আজ আর নতুন করে কিছু বলার নেই৷ কম্পিউটর আধুনিকতার অন্যতম বাহক‚ জীবনযাত্রার নিত্য সঙ্গী৷ এর ব্যবহার আমাদের জীবনযাত্রাকে দিয়েছে ভিন্নমাত্রা৷ আমাদের পড়াশুনোর সাথে এর আর নতুন কোন পরিচয় নেই৷ এমনকী ভাষাজ্ঞান কিংবা বানানের প্রয়োজন নেই৷ আর তা যে ভাষাতেই হোক না কেন সবটুকুই একাই করবে কম্পিউটর৷ এ সবই হয়তো পুরোনো৷ এর সম্ভাবনা যেন অনাবিল৷ এর এই সম্ভাবনার বিকাশ ঘটিয়েছে ইন্টারনেট মাধ্যম৷ এই মাধ্যম সমস্ত পৃথিবীর মানুষের সৃষ্টির‚ ভাবের পারস্পরিক আদান প্রদান সম্ভব করেছে৷ ক্রমে ক্রমে আমাদের জীনযাত্রার অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠছে ইন্টারনেট এবং আনুষঙ্গিক ওয়েব সার্ভিস৷ গত কয়েক শতাব্দী আগেও যা ছিল অকল্পনীয় আজ তাই আমাদের কুক্ষিগত৷
          অবশ্য একথা অস্বীকারের কোন উপায় নেই যে‚ যে কম্পিউটর আজ সমস্ত জায়গায় ছেয়ে গেছে তাকেও এক সময় মানুষ মেনে নিতে পারেনি সহজে৷ মনে হয়েছিল এই যন্ত্র বাড়িয়ে দেবে বেকার সমস্যা৷ কিন্তু এখন কম্পিউটরের সৌজন্যেই চাকুরীর সুযোগ বেড়েছে৷ তাই কম্পিউটরও আমাদের সমাজের মানুষের কাছে আজ অনেক বেশী গ্রহণযোগ্য৷
          তবু কিছুটা ভয় বা আশঙ্কা এখনও রয়েই যায়৷ মনে হয় এ যেন তবু অচেনা৷ আর তাই অনেকেই এর সম্বন্ধে জানতে ভীষণ আগ্রহী৷ কেউ নতুন জীবিকার সন্ধানে‚ কেউ বা আধুনিক পৃথিবীকে চেনার আগ্রহে আবার কেউ কেউ প্রবাসী আত্মীয়ের সাথে যোগাযোগের সুলভ উপায় হিসাবে ব্যবহার করতে চান কম্পিউটরকে‚ আর তাই বিভিন্ন বয়সী মানুষের কাছেই আজ খুব আকষর্ণীয় হয়ে উঠেছে এই যন্ত্র৷ এইসব আগ্রহী পাঠকদের জন্যই আমাদের এই প্রচেষ্টা৷ এই ছোট্ট পত্রিকার মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে চাই সাইবার জগতের বহু অজানা তথ্য‚ সাহায্য করতে চাই নতুন প্রজন্মকে তাদের জীবিকা বেছে নিতে বা কম্পিউটরের বিভিন্ন পাঠ্যক্রম সম্পর্কে ওয়াকিবহাল করতে৷ এর সাথে রয়েছে চিঠিপত্র বিভাগ৷ কম্পিউটরের সফটওয়্যার ও হার্ডওয়্যার সম্পর্কিত যে কোন সমস্যা পাঠকরা লিখে পাঠাতে পারেন৷ আমরা সাধ্যমত উত্তর দেবার চেষ্টা করব৷ হয়তো অনেকেরই মনে হতে পারে এই পত্রিকা বাংলায় কেন? আসলে কম্পিউটর আজ আর কোনকিছুর মধ্যে সীমাবদ্ধ নয়‚ তা ছড়িয়ে পড়েছে বাঙালী সমাজেও৷ তাই এদেশে প্রচুর ইংরেজী কম্পিউটর ম্যাগাজিন থাকলেও বাংলা ভাষায় কম্পিউটরের পত্রিকার সংখ্যা আজও কম৷ তাই বাঙালী পাঠকের আজ কম্পিউটর সম্বন্ধে আগ্রহ কম না থাকলেও কোন কোন ক্ষেত্রে ভাষা যেন হয়ে ওঠে অন্তরায়৷ আর তাই প্রযুক্তি ও ভাষার এই অপূর্ব মেলবন্ধনের মাধ্যমে আমরা পৌঁছে যেতে চাই সহৃদয় বাঙালী পাঠক সমাজের অন্দরমহলে‚ দিতে চাই প্রযুক্তির নানা খবর তাদের মত করে৷ হয়তো তথ্যে ভুল–ত্রুটি থাকতে পারে৷ তবু আমরা কম্পিউটর সায়েন্সের ছাত্রছাত্রীরা আমাদের অধ্যাপক এবং অধ্যাপিকাদের স্নেহ ও আশীর্বাদকে সঙ্গে নিয়ে এই সংখ্যা প্রকাশ করছি৷ সবশেষে আবারও বলে রাখি পাঠকই শেষ কথা৷ তাই তারা উপকৃত হলেই আমাদের শ্রম সার্থক৷

Send your Un-published article to our e-mail id or our contact address.

 

Media Partner

CoCoSys-09

The National Con ference on Computing and Communication Systems

Recent Organised Conference

ReTIS-08
Careers | News | Terms & conditions | Privacy Policy| Notice board
Forum |Events| Members | Advertisement | Review| Feedback | Contact Us


copyrigth@2008 All rights reserved